1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দলের অনশন শুরু

  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

মুক্তিযোদ্ধা দলের অনশন কর্মসূচি উদ্বোধন করেছেন রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তিসহ এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সম্মুখে দুই শতাধিক মুক্তিযোদ্ধার অনশন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ধীরে ধীরে মুক্তিযোদ্ধারা সেখানে জড়ো হতে থাকেন। একে একে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতা। বিকেল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচিতে থাকবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীরা।

যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর স্ব স্ব অবস্থান থেকে সমাবেশের অংশ হিসেবেই মুক্তিযোদ্ধা দলের এই কর্মসূচি। আজ বিকালে বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে লেবার পার্টি। জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

অনশন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। সমাপ্তি বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন দলটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park