1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩৩২ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে।

শনিবার (২ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এ জয় পায় বাংলাদেশ। ২৩ বছর আর ১৪০ টেস্টের পথচলায় বাংলাদেশের এটি ১৯তম জয়।

অধিনায়ক হিসেবে টেস্টে নাজমুল হোসেন শান্তর পথচলাও জয় দিয়েই শুরু হলো। ব্যাট হাতে সেঞ্চুরি করে ও মাঠের নেতৃত্বে নজর কেড়ে এই জয় রাঙিয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি ছাপ রেখেছেন তাইজুল ইসলাম! যার হাত ধরে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ, শেষ দিনে সেই তাইজুলই দলকে পার করালেন শেষের বৈতরণী। এদিন তিন উইকেটের দুটিই তার, আরেকটি উইকেটেও অবদান রয়েছে তার।

এর আগে, ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের হারিয়ে টেস্টের স্মরণীয় জয়টি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবার নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কীর্তি গড়েছিল। এবার ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।

টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রান সংগ্রহ করে। মাহমুদুল হাসান জয় করেন ৮৬ রান। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩১৭ রান করতে সক্ষম হয়। কেন উইলিয়ামসন করেন ১০৪ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ১০৫ রানে ভর করে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। এতে করে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩২ রানের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড মাত্র ১৮১ রানই সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০তে এগিয়ে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৩৮
নিউজিল‍্যান্ড ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৩২) ৭১.১ ওভারে ১৮১

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park