1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে জয়ের খরা কেটেছে আগেই। এবার ছিলো টি-টোয়েন্টি জয়ের পালা। বাংলাদেশের বিজয় মুকুটে যুক্ত হলো সেই পালক। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালে ১৩৪ রানে থামে কিউইরা। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ছিলো ১৩৫ রান। ৫ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের জয়ে নেতৃত্ব দেন লিটন দাস। খেলেন ৩৬ বলে ৪২ রানের ম্যাচজয়ী ইনিংস।

নিউজিল্যান্ডের দেয়া মামুলি টার্গেট তাড়ায় ৭৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারে টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার। পরের ওভারেও আগ্রাসি ছিলেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। অ্যাডাম মিলনেক মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে কাভারের ভিতরেই বল তুলে দেন রনি।

এর পর আসেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। আউট হন মাত্র ১৯ রানে। আর ১৫ বলে ২২ রান করে আউট হন সৌম্য সরকার। ক্রিজে আছেন লিটন দাস ও তৌহিদ হৃদয়।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে রাখে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ১৩৫ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি নেন দুটো করে উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park