1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সমাবেশে বৃষ্টিতে ভিজে শামীম ওসমানের স্লোগান

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

যুবলীগসহ আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশ চলছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে। তুমুল বৃষ্টির মধ্যেই চলছে সমাবেশ।

দুপুর হওয়ার আগেই সমাবেশস্থল ভরে উঠে নেতাকর্মীদের উপস্থিতিতে।বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা বসে আছেন নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য।মঞ্চ থেকে নেতারা বলছেন, আমাদের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে আছেন।

শুক্রবার দুপুর সোয়া ২টায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের এ কর্মসূচি শুরুর আধা ঘণ্টার মাথায় শুরু হয় বৃষ্টি।

বেশিরভাগ নেতাকর্মী কাকভেজা হয়েই সমাবেশে অংশ নিচ্ছেন।বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন অনেকে।

বিকাল পৌনে ৩টার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দেখা যায় আওয়ামী লীগের এই নেতাকে। তিনি সমাবেশের মাঝামাঝি থেকে স্লোগান ধরছেন। নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দিচ্ছেন।

বৃষ্টির মধ্যে এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হেসাইন মাইকে এসে বলেন, ঝড়বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এই সমাবেশে থাকবে, যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক না কেন, আমরা সমাবেশের বাইরে যাব না।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঝড় আসবে, যতই বাধা আসুক ঝড় বৃষ্টি উপেক্ষা করে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা থাকবে।”

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, “আপনানা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছাও অভিনন্দন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park