এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়ান কাপ’ মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও আসরের স্বাগতিক দেশ কাতার লড়বে লেবাননের বিপক্ষে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ভেন্যু লুসাইল স্টেডিয়ামে রাত সাড়ে নয়টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।
এই লুসাইল স্টেডিয়ামে গত বছর ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ‘মহাকাব্যিক’ এক ফাইনাল জিতে ২০২২ বিশ্বকাপ ঘরে তুলেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই স্মৃতি টাটকা থাকতেই আজ সেই মাঠে লেবাননের বিপক্ষে এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে আবার ফুটবল উৎসবে মেতে উঠছে মধ্যপ্রচ্যের দেশটি।
২৪টি দেশ ছয় গ্রুপে ভাগ হয়ে লড়বে প্রথম রাউন্ডে। কাতার-লেবাননের গ্রুপে রয়েছে তাজিকিস্তান ও চীন। কাতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও নিজ দেশে এবার ফেবারিট নয়। সে তালিকায় জাপান, সৌদি আরব, ইরান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ারও নাম রয়েছে। হট ফেবারিট অবশ্য চারবারের চ্যাম্পিয়ন জাপান। সৌদি আরব ও ইরান তিনবার করে, কোরিয়া দু’বার, অস্ট্রেলিয়া একবার ট্রফি জিতেছে। নিজ গ্রুপে জাপানকে ইরাক-ইন্দোনেশিয়া-ভিয়েতনাম, সৌদি আরবকে ওমান-থাইল্যান্ড-কির্গিস্তান; ইরানকে আরব আমিরাত-ফিলিস্তিন-হংকং; কোরিয়াকে জর্ডান-বাহরাইন-মালয়েশিয়া; অস্ট্রেলিয়াকে সিরিয়া-উজবেকিস্তান-ভারতের সঙ্গে লড়তে হবে।
Leave a Reply