1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আওয়ামী লীগের সোমবারের শান্তি সমাবেশ বাতিল

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৭২ বার পঠিত

আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। তবে এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

রোববার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

তিনি বলেন, পুরনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।

এর আগে, শনিবার (২৯ জুলাই) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪ ও ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park