1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

একমাসের ব্যস্ত সফর সূচিতে নিয়ে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা সিরিজ

  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭২ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চ মাসে ঢাকায় আসছে শ্রীলঙ্কা দল। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে লঙ্কান লায়নরা। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

শ্রীলঙ্কা দলের সফর সূচি অনুযায়ী আগামী ৪ মার্চ শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ ৬ ও ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু করা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ মার্চ থেকে। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। চট্টগ্রামে হবে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ।

২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিরিজ খেলতে আবারও সিলেটে পা রাখবে দুই দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
প্রথম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট
তৃতীয় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট

প্রথম ওয়ানডে- ১৩ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে- ১৫ মার্চ, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে- ১৮ মার্চ, চট্টগ্রাম

প্রথম টেস্ট- ২২-২৬ মার্চ, সিলেট
দ্বিতীয় টেস্ট- ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল, চট্টগ্রাম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park