1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রানের বিশ্বরেকর্ড!

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৯৬ বার পঠিত

ক্রিকেটকে বলা হয় ‘ভদ্রলোকের খেলা’। তবে মাঠের ২২ গজে মাঝে মাঝে এমন বিচিত্র সব ঘটনা সৃষ্টি হয় যা দেখে মনে হওয়ার জো নেই যে এটা ভদ্রলোকের খেলা। এমনি এক বিচিত্র রেকর্ড দেখা গেল আফগানিস্তানের টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার এক ওভারে দেখা গেল সাত ছক্কার সঙ্গে একটি চার। ওভারে ওয়াইড-নো বল মিলিয়ে এলো ৪৮ রান, যা একেবারে বিশ্বরেকর্ড!

এর আগে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এক ওভারে ৩৭ রান করে করেছিলেন ক্রিস গেইল ও রবীন্দ্র জাদেজা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং ও উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড। তবে এবার যে রেকর্ড হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য।

শনিবার (২৯ জুলাই) আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। ম্যাচে আবাসিন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাইয়ের বলে তাণ্ডব চালিয়ে ১ ওভারে ৪৮ রান করেন শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল।

ম্যাচের ১৯তম ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন। তার প্রথম বলেই ছক্কা মারেন সাদিকুল্লাহ। তবে আম্পায়ার নো-বল ডাকেন। পরের বলটি ওয়াইড করেন জাজাই। সেই বলও বাউন্ডারিতে যায়। পরের ছয়টি বলে ছয়টি ছক্কা মারেন অটল। ফলে এক ওভারে ৪৮ রান ওঠে।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। আর সেই ওভারের আগে সাদিকুল্লাহ অপরাজিত ছিলেন ৭৬ রানে। ওই এক ওভারেই শতরান করেন তিনি। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন সাদিকুল্লাহ।

প্রিমিয়ার লিগে যে ইনিংস খেলেছেন সাদিকুল্লাহ, তার পরে হয়তো আফগানিস্তানের জাতীয় দলের দরজা আরও খুলে গেল তার জন্য। আফগানিস্তানের জাতীয় দলের হয়ে যদিও অভিষেক হয়ে গেছে তার। চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park