1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পিএসএলের বিষয়ে সতর্ক পিসিবি, সন্দেহের তালিকায় বাংলাদেশিসহ আছেন যারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৬ বার পঠিত

বিশ্ব ক্রিকেটের বড় ভাইরাস হচ্ছে ফিক্সিং। এটি নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ফিক্সিং বেশি হয়ে থাকে। ক্রিকেট বিশ্বে পাকিস্তানের অনেকেরই ক্যারিয়ার থমকে গেছে ফিক্সিংয়ের থাবায়। চলমান পিএসএলে এই ব্যাপারে বেশ সতর্ক অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি পিএসএলে ফিক্সিংয়ের ব্যাপারে চারজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে রয়েছে এক বাংলাদেশিও। খবর ক্রিকেট পাকিস্তানের।

প্রতিবেদনে বলা হয়েছে, এক পাকিস্তানি, দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশির কাছ থেকে ক্রিকেটারদের দূরে থাকার নির্দেশ দিয়েছে পিসিবি ও এন্টি করাপশন ইউনিট বা আকসু।

পিএসএলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছে, সেখানে সাধারণ মানুষের যাওয়া-আসাও রয়েছে। পিসিবি পুরো হোটেল বুক করতে না পারায় যে কেউ-ই প্রবেশ করতে পারছেন। এরই মধ্যে আকসুর সন্দেহের তীর চারজনের প্রতি।

জানা গেছে, সন্দেহের তালিকায় থাকা চারজনের একজন পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট কোচ। তারা টাকার বিনিময়ে পিএসএলের কোনো ক্রিকেটারদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারেন; অর্থাৎ ফিক্সিংয়ের প্রস্তাব দিতে পারেন, এমন ধারণা আকসুর।

ইতোমধ্যে পিএসএলের প্রত্যেক ক্রিকেটারকে ওই সন্দেহভাজন চারজনের ছবি দেখিয়েছে পিসিবি। একই সঙ্গে নির্দেশ দিয়েছে তারা যেন এদের থেকে দূরে থাকেন এবং কোনো অনৈতিক প্রস্তাব পেলে অবহিত করেন বোর্ডকে। ২৫ হাজার রুপি মূল্যমানের বেশি কোনো উপহারের প্রস্তাব দেওয়া হলে খেলোয়াড়দের সেই ব্যাপারে রিপোর্ট করারও নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা স্বার্থে খেলোয়াড়দের হোটেলের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি দেওয়া হচ্ছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park