1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রধান নির্বাচক লিপুর সঙ্গে হাথুরুসিংহের সাক্ষাৎ

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৪ বার পঠিত

লম্বা সময় ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে নিউজিল‌্যান্ডের বিপক্ষে অ‌্যাওয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ায় যান তিনি। ছুটি শেষে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই লঙ্কান কোচ।

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখেন হাথুরু।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিপিএলের লিগ পর্বের খেলা দেখতে মিরপুরে স্টেডিয়ামে আসেন তিনি। দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম‌্যাচটি মাঠে বসেই দেখেছিলেন। খেলা দেখার সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতীয় দলের নবনিযুক্ত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর।

আগামী পহেলা মার্চ গাজী আশরাফ আনুষ্ঠানিকভাবে নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন। দুজনের সাক্ষাৎ কেবলই ছিল সৌজন‌্যতার। দল নিয়ে তারা খুব একটা কথা বলেননি বলে জানা গেছে। সামনে পর্যাপ্ত সময় আছে বলেই দুজনের আজকের আলাপ আলোচনা ছিল শুধুই নিজেদের নিয়ে।

হাথুরুসিংহে এর আগে দুজন নির্বাচকের সঙ্গে কাজ করেছেন। তার প্রথম মেয়াদের শুরুতে ফারুক আহমেদ ছিলেন প্রধান নির্বাচক। যার সঙ্গে তার সম্পর্ক খুব একটা জমেনি। দল নিয়ে হস্তক্ষেপ করায় পরবর্তীতে ফারুক আহমেদ দায়িত্ব ছেড়ে দেন। ওই পদে পরে আসেন মিনহাজুল আবেদীন নান্নু। ২০১৭ সালে যেবার বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তখনও মিনহাজুল ছিলেন প্রথম নির্বাচক। ২০২৩ সালে যখন দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণ করেন তখনও স্বপদে। তার সঙ্গে হাথুরুসিংহের বেশ সুসম্পর্ক ছিল।

গাজী আশরাফ দায়িত্ব গ্রহণের পর থেকেই হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে তা নিয়ে বেশ চর্চা হচ্ছে। কেননা দল নির্বাচনে হাথুরুসিংহে হস্তক্ষেপ করতে পছন্দ করেন। গাজী আশরাফ তাকে সেই সুযোগটি দেবেন কিনা সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park