1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চলে গেলেন মিলার-ঝড়ের সেই ম্যাচের আম্পায়ার শন জর্জ

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পঠিত

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার শন জর্জ।গত বছরের মার্চে আম্পায়ারিংকে বিদায় বলেছিলেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন।এবার পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।

গত বৃহস্পতিবার স্ট্রোক করেছিলেন জর্জ। গেবেখার একটি হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকান এই আম্পায়ার। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আজ জর্জের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি। তিনি বলেছেন, ‘শনের আকস্মিক প্রস্থান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। যারা তাকে জানার বিশেষ সুযোগ পেয়েছেন, সবাই তার অনুপস্থিতি অনুভব করবেন। তার অসাধারণ ব্যক্তিত্ব, উদারতা ও মহত্ত্ব সবাই ভীষণ মিস করবেন।’

ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১১০ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন জর্জ। আর ছেলেদের তিন সংস্করণ মিলিয়ে টিভি আম্পায়ার ছিলেন ২২ ম্যাচে। সব মিলিয়ে মেয়েদের ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ৪৭ বার।

আম্পায়ারিং ক্যারিয়ারে জর্জের উল্লেখযোগ্য ম্যাচগুলোর একটি ২০১৭ সালে লর্ডসে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। ওই ম্যাচে ভারতকে ৯ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড।

এ ছাড়া ২০১৭ সালের বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির ম্যাচটিও মাঠের আম্পায়ার হিসেবে পরিচালনা করেন। ওই ম্যাচেই মোহাম্মদ সাইফউদ্দিনের এক ওভারে ৫ ছক্কা মেরেছিলেন মিলার। ৩৫ বলে তিন অঙ্ক ছুঁয়ে সে সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও গড়েছিলেন। গত বছর চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করে মিলারের রেকর্ড ভেঙে দেন নেপালের কুশল মাল্লা।

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্স ও ট্রান্সভালের হয়ে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জর্জ। করেছেন ২৩০ রান, নিয়েছেন ২৯ উইকেট। গত ৮ ফেব্রুয়ারি জর্জের ঘনিষ্ঠ বন্ধু ও দক্ষিণ আফ্রিকার আরেক আম্পায়ার মারে ব্রাউন মারা যান। মাত্র ১৬ দিনের ব্যবধানে চলে গেলেন জর্জও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park