1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফটোসেশনে না থাকার কারণ জানালেন তামিম

  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিপিএল ২০২৪ শেষ হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের আগে আজ ট্রফি উন্মোচন করা হয় ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে।

ফাইনালের আগে দুদলের অধিনায়ক সাধারণত ফটোসেশনে এসে থাকেন। এবারের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ফটোসেশন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে দুই দলের অধিনায়কের কেউ-ই আসেননি। প্রায় দেড় ঘণ্টা দেরি হওয়া ফটোসেশনে বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

ফটোসেশনে না আসতে পারায় দুঃখ প্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি।

এ জন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এ রকম একটি আয়োজনে থাকা।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বরিশাল ও রংপুর রাইডার্স। রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বরিশাল। ফাইনালে ওঠার পর তা নিয়েই উদযাপন করতে ব্যস্ত ছিল বরিশাল। তামিমেরও ছিল ব্যস্ততা।

ফটোসেশনে না আসার ব্যাখ্যায় বরিশাল অধিনায়ক বলেন, তবে গত বুধবার রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচশেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এর পর ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সব কিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park