আগামীকাল সোমবার সিলেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে শেষ সময়ের প্রস্তুতি জোরদার করছেন দেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নেটে প্রাকটিস করেন জাতীয় দলের তারুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নেটে প্রাকটিসের সময় তাওহিদ হৃদয়কে উদ্দেশ্য করে মাহমুদউল্লাহ বলেন, ‘বল ফালাইতে দিবি না হৃদয়। কোনো কথা হবে না। মাইর আর মাইর।’
তাওহিদ হৃদয় সদ্য শেষ হওয়া বিপিএলে ১৪৯.৫১ স্ট্রাইক রেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬২ রান করেন। আর ফরচুন বরিশালের বিপিএল শিরোপা জয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ ম্যাচে অংশ নিয়ে দুই ফিফটিতে ২৩৭ রান করেন।
রোববার বাংলাদেশ দলের নেট সেশনে ব্যাটসম্যানদের নিয়ে ব্যস্ত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
Leave a Reply