শোকের মাস আগস্টের প্রথম প্রহরে আলোর মিছিল ও আলোক প্রজ্বলন করেছে স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (৩১ জুলাই) রাত ১২টা ১মিনিটে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে এ আলোর মিছিল ও আলোক প্রজ্বলন করা হয়।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
সোমবার (৩১ জুলাই) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতাদের জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হলো।
Leave a Reply