1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাহমুদউল্লাহর বিকল্প দেখছেন না পাপন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই। বাংলাদেশের বহু জয়ের নায়ক তিনি। সেই রিয়াদ প্রায় হারিয়েই গিয়েছিলেন।
প্রায় এক বছর ‘বিশ্রামে’ থাকার পর দলে ফিরেই বুঝিয়ে দিয়েছেন, এই বয়সেও তিনি সমান গুরুত্বপূর্ণ।

কিছু দিন আগে শেষ হওয়া বিপিএলের পর চলতি শ্রীলংকা সিরিজেও তার ব্যাট আলো ছড়িয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও বললেন, রিয়াদের বিকল্প এখনো খুঁজে পায়নি বাংলাদেশ।

নির্বাচকরা যেখানে ম্যাচের পর ম্যাচে ‘বিশ্রামে’ রাখার নামে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে গেছেন, তখন আশার বাণী শুনিয়েছিলেন পাপনই। তার কথা সত্য প্রমাণ করেই জাতীয় দলে ফিরেছেন রিয়াদ। আর ফেরার পর থেকেই দারুণ ফর্মে আছেন তিনি।

বিপিএলে বহুবার বরিশালকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে এনে ভূমিকা রেখেছেন প্রথম শিরোপা জয়ে। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ দলকে প্রায় জিতিয়েই এনেছিলেন রিয়াদ।

পাপন বলছেন, রিয়াদের সামর্থ্য নিয়ে কখনই তার মনে সন্দেহ ছিল না, রিয়াদের ব্যাটিং নিয়ে কখনই সন্দেহ ছিল না। এটা একদম পরিষ্কারভাবেই বলছি। রিয়াদের পটেনশিয়ালকে ছোট করে দেখার সুযোগই নেই। এখন পর্যন্ত তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের কোনো বিকল্প দেখিনি।

কেউ তামিম, সাকিব হয়ে উঠতে পারেনি। মুশফিক, রিয়াদের মতো হয়ে গেছে এমন ক্রিকেটারও একজন নেই। টি-টোয়েন্টি দলে সিনিয়র ক্রিকেটারদের মাঝে আছেন শুধুই রিয়াদ।

পাপন মনে করেন, রিয়াদের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে শান্তর নেতৃত্বে এই দলটা ভালো কিছুই করবে, সিনিয়র জুনিয়র সবাই মিলে যদি আরও কিছু দিন এগিয়ে যেতে পারে, তা হলে নতুন যারা আছে তারাও ভালো করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park