1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ রোনালদোর আল নাসরের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

আল আইনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ৪-৩ এ জিতেও টাইব্রেকারে কপাল পুড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ক্লাবের। দুই লেগের ফল ৪-৪ সমতায় থাকার পর আল আইন ৩-১ গোলে টাইব্রেকার জিতে সেমিফাইনালে উঠে যায়।

আল আইনের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরে যাওয়ায় ফিরতি লেগ জয়ের বিকল্প ছিলো না আল নাসরের। কিন্তু আল আইন প্রতিপক্ষের মাঠেও উজ্জীবিত ফুটবল খেলে ২৮ মিনিটে সুফিয়ান রাহিমির গোলে এগিয়ে যায়। গোল শোধ দিতে মরিয়া রোনালদোদের হতাশা বাড়িয়ে ৪৫ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি। গোলদাতা সেই সুফিয়ান। সৌদি ক্লাবটি যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবদুল রহমান ঘারিবের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায়। ৫১ মিনিটে আল আইনের খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

৭২ মিনিটে আল নাসরের অ্যালেক্স টেলেস ব্যবধান বাড়ান। ৩-২ লিড নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে রোনালদোরা। দুই লেগের ফল ৩-৩ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে আল আইনের সুলতান আল শামসি গোল করার পর রোনালদো পেনাল্টিতে তা শোধ দিয়ে টাইব্রেকারে নিয়ে যান সেমিফাইনালের ভাগ্য। টাইব্রেকারে আল নাসরের পক্ষে একমাত্র রোনালদোর শট লক্ষ্যে থাকে। বিপরীতে আল আইন তিনটি শট জালে পাঠিয়ে ৩-১ এ জয়োৎসব করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park