1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সৌদি ক্লাব আল হিলালের বিশ্ব রেকর্ড

  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২১ বার পঠিত

টানা ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে হারিয়ে অসাধারণ এই কীর্তি গড়ে দলটি।

এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তারা ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড, ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল তারা।

রেকর্ডটি গড়ার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।

প্রথম লেগে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছিল আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে সেমি-ফাইনাল উঠল দলটি।

চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জোর্জে জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির; সৌদি প্রো লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাস্রের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা।

ঘরোয়া প্রতিযোগিতা কিং কাপেও সেমি-ফাইনালে উঠেছে বিশাল বাজেটের দল আল হিলাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park