1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অস্ট্রেলিয়া নারী দল রবিবার বাংলাদেশ সফরে আসছে

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮১ বার পঠিত

আগামীকাল রবিবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজি মেয়েরা। এই সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এই সফর। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। মূলত বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় এই সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। যেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২ থেকে ২০২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল আসছে অস্ট্রেলিয়ার।

এদিকে বাংলাদেশ ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

ওয়ানডে শেষে ৩১ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই সিরিজে শেষ দুটি ম্যাচ ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park