1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোহাম্মদ আমিরের বোলিংয়ে মুগ্ধ ওয়াকার-রমিজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৭ বার পঠিত

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আমিরের বোলিং দেখে মুগ্ধ দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম ওভারে উইকেট পাননি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে দিয়েছেন মাত্র ২ রান। আমিরের করা সেই ওভারটি নিয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা।

কিংবদন্তি ওয়াকার তো পাকিস্তানের আরেক বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে এই ওভারটি দেখতেও বলেছেন।

ওয়াকার বলেছেন, ‘আশা করছি শাহিন আফ্রিদি এটা দেখছে, কারণ ওর এমনটাই বেশির ভাগ সময়ে করা উচিত। যদি শুরুর দিকে বল সুইং না করে, লেংথে হিট করো।’

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘সত্যিই ভালো বোলিং করেছে। লেংথের দিকে লক্ষ্য করুন। ও একটা লেংথ বেছে নিয়েছে। সেখানেই বল করেছে, ব্যাটসম্যানকে সিদ্ধান্তহীনতায় ফেলেছে।’

ইসলামাবাদের বিপক্ষে সেই ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন আমির। যদিও ম্যাচ হেরে ছিটকে যায় তার দল। পুরো টুর্নামেন্টে আমির ৯ ইনিংসে উইকেট নিয়েছেন ১০টি, ইকোনমি ৮.৪১।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া মোহাম্মদ আমির প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, ‘এখনো পাকিস্তান দলে আমির সহজে ঢুকতে পারবে। ও হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন আফ্রিদির ক্যাটাগরির। আমিরের পাকিস্তানের হয়ে খেলা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park