1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হেরে ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন বলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত চার মাসে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, সাক্ষীকে হেনস্তা এবং রাষ্ট্রের জনগণের অধিকারের বিরুদ্ধে প্রতারণা করা। তবে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে রাষ্ট্রের গোপন নথির অপব্যবহার এবং এক পর্ন তারকাকে অর্থের মাধ্যমে মুখ বন্ধ রাখার অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছিল। এখন তার বিরুদ্ধে তৃতীয় একটি অভিযোগ আনা হলো।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর দুই মাস এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের হামলার বিষয়টির ওপর তদন্ত করা হয়েছে। এ তদন্তের নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ।

তিনি বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি আমাদের রাজধানীতে যে হামলা করা হয়েছিল তা আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত।

ট্রাম্প ছাড়াও ৪৫ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে ছয়জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যারমধ্যে চারজন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন রাজনৈতিক পরামর্শক।

অভিযোগপত্রে বলা হয়, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন ট্রাম্প। ভোটের কারচুপির যে অভিযোগ করা হয়েছিল তা পুরোপুরি মিথ্যা। তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প। তা সত্ত্বেও দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন।

এ ছাড়া অভিযোগপত্রে কয়েকজন সরকারি কর্মকর্তা ও ট্রাম্পের নির্বাচন ক্যাম্পেইনের কর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। তারা সাবেক প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনে হেরে গেছেন এবং ভোটে কোনো ধরনের কারচুপি হয়নি।

সূত্র: বিবিসি ও রয়টার্স

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park