1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাঠে নেমেই ৫ উইকেট নিলেন মাশরাফি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৪ বার পঠিত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমেই ভেলকি দেখালেন মাশরাফি বিন মর্তুজা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। সাবেক এই টাইগার অধিনায়কের আগুনঝরানো বোলিংয়ে রীতিমতো ধসে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং অর্ডার।

বিকেএসপির তিন নম্বর মাঠে চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের তিন ম্যাচ না খেললেও মাশরাফি বৃহস্পতিবার চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন।

প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। গত ৩০ জানুয়ারি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডানহাতি পেসার। প্রায় দুই মাস পর মাঠে নেমে বল করলেন স্লো মিডিয়াম পেসে। গতি খুব বেশি না থাকলেও বেশ সুইং ছিল বলে। তাতেই গাজী গ্রুপ ক্রিকেটারর্সের ব্যাটাররা যেন খেই হারালেন। টানা ৮ ওভার বোলিং করে মাশরাফি তুলে নেন ৫ উইকেট।

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফির দলের প্রয়োজন ১৩৭ রান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park