1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তরুণদের নিয়ে গড়া দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে কাল

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৩ বার পঠিত

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে কাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম ম্যাচটি। ইনজুরির কারনে তারণ্য নির্ভর দল নিয়েই এই টেস্ট খেলবে টাইগাররা।

টাইগারদের বিপক্ষে লংকান লায়নদের সাদা বলের লড়াই শেষ। এবার শুরু সাদা পোশাকে লাল বলের লড়াই। টি-টোয়েন্টি সিরিজ সফরকারীদের কাছে হারে স্বাগতিকরা। তবে হতাশা কাটিয়ে নাজমুল শান্ত’রা দাপুটে ক্রিকেট খেলেই ওয়ানডে সিরিজ জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে।

শ্রীলংকার বিপক্ষে টেস্টে অনেকগুলো নতুন মুখ বাংলাদেশের। গত নভেম্বরে নিউজিল্যান্ডকে হারানো টেস্ট দলের অভিজ্ঞ অনেকেই নেই এবারের স্কোয়াডে। আঙুলের চোটে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে সিরিজে বাদ পড়া লিটন দাস ফিরেছেন টেস্টে। তার প্রতিভার প্রতি বিশ্বাস রাখছেন কোচ হাথুরসিংহে। মিডল অর্ডারে হৃদয়-দীপু-লিটনের ওপরই ভরসা রাখতে হবে দলকে। তারুণ্যের শক্তিতে আস্থা রাখছেন কোচ।

হাথুরুসিংহে বলেন, মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। এই ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। আশা করছি বাজে সময় কাটিয়ে লিট ফর্মে ফিরবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দিপু ও সাদমান দুজন তরুণ ব্যাটসম্যান আছে দলে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। এই সুযোগগুলো যেন তারা দুহাতে লুফে নেয়। প্রতিপক্ষ ও কন্ডিশনের বিবেচনায় এই টেস্টের চ্যালেঞ্জটাকে বড় মনে হবে। তবে নিউজিল্যান্ড সিরিজও চ্যালেঞ্জিং ছিল। শ্রীলংকাকে হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।

টেস্টে নতুন পেসারদের অভিষেকের আভাস দিয়েছেন টাইগার কোচ। সিলেটের স্পোর্টিং উইকেটে একাদশে খেলতে পারে তিন পেসার। সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারা নাহিদ রানা ও মুশফিক হাসান আছেন অভিষেকের অপেক্ষায়।

টাইগার গুরু আরও বলেন, পেসার যারা আছে তাদের মধ্যে হয়তো ৩ জন বা ২ জন খেলতে পারে। নাহিদ ও মুশফিক দুজনই বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড়। আমরা দেখেছি ওরা কত জোরে বল করতে পারে। ১৪০ কিলোমিটারের বেশি গতি ওদের। হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। দুজনের একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবে।

অনুশীলনে চোট পাওয়া জাকির ইনজুরিতে পড়েননি, নিশ্চিত করেছেন কোচ হাথুরুসিংহে। পিঠের সমস্যায় ভুগছেন টেস্ট দলের সেরা বোলার শরীফুল। প্রথম টেস্টে তার খেলা নিয়ে আছে কিছুটা সংশয়। বাংলাদেশ-শ্রীলংকা দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি হবে চট্টগ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park