1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সিলেট টেস্টে খাদের কিনারায় বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৪ বার পঠিত

হতশ্রী ব্যাটিং। ব্যাটারদের ব্যাখ্যাতিত বাজে শট। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইয়ের আশাও দেখাতে পারছে না বাংলাদেশ। ৫১১ রানের বিশাল লক্ষ্যে পাঁচ উইকেটে ৪৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা।

প্রাকৃতিক কোনো কারণে খেলা ড্র না হলে হার নিশ্চিত। পাঁচ উইকেট নিয়ে আরও ৪৬৪ রানের জন্য চতুর্থ দিন খেলতে নামবে স্বাগতিকরা। মুমিনুল হক ২৯ বলে সাত ও তাইজুল ইসলাম ১৪ বলে ছয় রানে আজ নামবেন।

এমন পারফরম্যান্সের ব্যাখা নেই বাংলাদেশের কাছে। স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, দলের সবাই হতাশ।

তৃতীয়দিনের খেলা শেষ গতকাল মিরাজ বলেন, ‘অবশ্যই সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারই তো খারাপ লাগে।’ লিটনের শট ছিল একেবারে ছেলে মানুষী। তার শট নিয়ে মিরাজ বলেন, ‘এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে সেই আসলে বলতে পারবে। তার পরিস্থিতি কি চলছে। ওই মুহূর্তে কি চিন্তা করেছে।’

তিনি বলেন, ‘আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক। তারপরও ভালো খেলার চেষ্টা করব আমরা। যারা আছি মুমিনুল ভাই রান করতে পারলে ভালো। আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’

এমন অবস্থা পেশাদার ক্রিকেটার হওয়ার কারণে মেনে নিতে হচ্ছে বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসাবে আমাদের তো সব মেনে নিতে হয়। খারাপ সময়টা ভালো সময়টা আমাদের মুখোমুখি হতেই হবে। অবশ্যই খারাপ লাগার বিষয়। টেস্ট ক্রিকেটে সবার ভালো খেলতে হবে, না হলে কঠিন।’

তিনি বলেন, ‘উইকেট যে অনেক খারাপ তা বলব না। উইকেটটা অনেক ভালো, ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট। যখন নতুন বল থাকে প্রথম ২০ ওভার ব্যাটারদের জন্য একটু কঠিন। শুরুতে একটু সুইং হয়, সিম হয়। তাদেরও উইকেট পড়েছে আমাদেরও উইকেট পড়েছে। উপরে ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ ছিল শুরুর ২০ ওভার।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park