1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বামী-সন্তান রেখে প্রেমের টানে সিরাজগঞ্জে ভারতীয় নারী, অতঃপর..

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার পঠিত

ফেসবুকে পরিচয়ের পর প্রেম। নার্গিস মল্লিক নামে ওই নারী নিজের বিয়ের কথা গোপন করে ভারত থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসে বিয়ে করেন জুয়েল সরকার নামে এক তরুণকে। বিয়ের প্রায় এক মাস পর ভারত থেকে এক ব্যক্তি এসে দাবি করেন, নার্গিস তার স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে। তিনি তার স্ত্রীকে ফেরত চান।

তবে নার্গিস আক্তার ভারতে ফিরে যেতে রাজি হননি। পরে ভারতীয় স্বামী মীর ফজলুর রহমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জানান, তার স্ত্রী স্বামী-সন্তান ফেলে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে গত ২৪ মে ভারত থেকে উল্লাপাড়ায় পালিয়ে এসেছেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে নার্গিস মল্লিক ও তার দ্বিতীয় স্বামী জুয়েল সরকারকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়ার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ১২ বছর আগে ভারতে মীর ফজলুর রহমানের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। তাদের ঘরে একটি সন্তান রয়েছে। সম্প্রতি ‘লাইসা খাতুন’ নামে ফেসবুক আইডি থেকে নার্গিস বন্ধুত্ব গড়ে তোলেন জুয়েলের সঙ্গে। পরে বাংলাদেশে এসে গত ২৫ মে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। ভারতীয় স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের তথ্য জেনে নার্গিসকে নিতে গত ২১ জুন উল্লাপাড়ায় আসেন।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মো. মামুন জানান, ভারতীয় নাগরিক প্রেমিকা নার্গিসের সাবেক স্বামী মীর ফজলুর রহমানের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ওই নবদম্পতিকে গ্রেফতার করা হয়। নার্গিসের বিরুদ্ধে ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ভারতীয় স্বামীর নিকট থেকে নগদ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে আসার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park