জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ আবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ক্যাম্পাসে লুটপাটের রাজনীতি চালু করতে চায়। সংগঠনের নেতারা বলেছেন, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি-না এই সিদ্ধান্ত নেবে শিক্ষার্থী ও বুয়েট প্রশাসন।
বুধবার (৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন থেকে নিস্তার পেতেই বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ছাত্রদল সভাপতি বলেন, দেশের ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রলীগ। বুয়েটের চলমান আন্দোলনের সাথে একাত্মতা জানান ছাত্রদল সভাপতি।
Leave a Reply