1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সীতাকুন্ডে অভিযান চালিয়ে ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুন্ডে অভিযান চালিয়ে ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করেছে র‍্যাব। এসময় চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ আগস্ট) রাতে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার থানাধীন সোনাইমুড়ি ফকিরহাট এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব।

অভিযানে ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দসহ চার চোরাচালানীকে আটক করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে আসছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park