1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কুকিচিন ইস্যুতে ভর করেছে বিএনপি: ওবায়দুল

  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পঠিত

কুকিচিন বিষয়ে সরকার শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলবও ব্যর্থ হবে। বিএনপির আন্দোলনের কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য তার।

রবিবার (৭ এপ্রিল) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেও বিএনপি নিজেরাই ভোট ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনের ব্যর্থতার দায় কি সরকার নেবে? সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, বিএনপি এখন নতুন নতুন ইস্যু খুঁজছে।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলন এবং আইনি লড়াই দুটোতেই পরাজিত হয়েছে বিএনপি। তাই তার শারীরিক অবস্থার জন্যও বিএনপিই দায়ী। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন তোলেন তিনি।

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। মেয়াদ শেষে নির্ধারিত সময়েই আওয়ামী লীগের সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park