1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইপিএল সেরা নারিন, ফাইনালে সেরা মিচেল স্টার্ক

  • আপডেট সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় শিরোপা জয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সে আইপিএলের ১৭তম আসরে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সুনীল নারিন।

রোববার চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৭তম আসরের ফাইনালে দারুণ পারফরম্যান্স করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কেকেআরের অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক।

ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মিচেল স্টার্কের প্রথম স্পেল ছিল অবিশ্বাস্য। প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক।

এদিন প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠিকে। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়।

ফাইনাল ম্যাচ দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।

আইপিএলের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকে শেষ ম্যাচ পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

ক্যারিবীয় এই তারকা অলরাউন্ডার ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে ৪৮৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। বল হাতে তিনি শিকার করেন ১৭ উইকেট। ব্য্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কেকেআরের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park