কোরবানি সামনে রেখে পশু মোটাতাজা করা হচ্ছে মেহেরপুরে। জেলার চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু এক লাখ। যা বিক্রি হবে দেশের বিভিন্ন জেলায়। চলছে শেষ সময়ের পরিচর্যা। এবার প্রায় ১১শ কোটি টাকার পশু বিক্রির আশা খামারিদের। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা।
দেশীয় পদ্ধতিতে পশু পালনে বেশ সুনাম মেহেরপুরের। জেলায় প্রায় সাড়ে ২২ হাজার খামারে চলছে মোটাতাজা করে গরু ও ছাগল উৎপাদন। ভারত থেকে পশু আমদানি করা হলে ক্ষতির মুখে পড়ার শঙ্কা খামারীদের।
ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা বেশি থাকায় এ ছাগল পালন করে লাভবান হচ্ছেন অনেক খামারি।
জেলায় ৯০ হাজার কোরবানির পশুর চাহিদা মিটিয়ে প্রায় এক লাখ পশু যাবে ঢাকা-গাবতলীসহ দেশের বিভিন্ন জায়গায়।
জেলায় এক লাখ ৫২০টি গরু, এক লাখ ৩১ হাজার ৫৯টি ব্লাক বেঙ্গল ও যমুনাপাড়ি ছাগলসহ ৫৯ হাজার ৪শ ৬১টি মহিষ এবং ভেড়া কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
Leave a Reply