1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রশাসনকে অন্যায় আদেশ না মানতে বললেন ফখরুল

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার পঠিত

প্রশাসনকে অন্যায় আদেশ না মেনে দেশ ও জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আপনারা (প্রশাসন) সঠিকভাবে দায়িত্ব পালন করুন। দেশ ও জনগণের পক্ষে থাকুন। অন্যায় আদেশ মানবেন না। নিপীড়িত জনগণের পাশে থাকুন।

জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার (৫ আগস্ট) দুপুরে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম, খুন ও হয়রানি করে মনুষের আকাঙ্ক্ষা স্তব্ধ করা যাবে না। এটি আমাদের অন্তর্গত শক্তি। এক সময় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন গণতন্ত্রের জন্য লড়াই করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ দুইবার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে হাস্যকর অবস্থায় ক্ষমতা দখল করে আছে। তারা আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেজন্যই ডিসি-এসপি রদবদল, প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, অবশ্যই এ সরকারকে পদত্যাগ করতে হবে। তারা ক্ষমতায় থাকলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষ এখন জেগে উঠেছে। তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাতে কেউ নিরাপদ নয়। গত কয়েক বছরে ৫৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বহু সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গুলি করা হচ্ছে, হাতুড়ি দিয়ে হাত পা গুঁড়ো করে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park