1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘মোস্তাফিজ ভালো খেললে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়বে’

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১১১ বার পঠিত

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান যদি ভালো খেলে তাহলে বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা বাড়বে।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলংকা এই ম্যাচে স্টার স্পোর্টসে বিশ্লেষকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মোস্তাফিজ ভালো করলেই বেড়ে যাবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও।

দেশ সেরা এই ওপেনার বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

আইপিএলের সদ্য শেষ হওয়া ১৭তম আসরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন। চেন্নাইয়ের একাদশে নিয়মিত সদস্য ছিলেন। আইপিএলের মাঝ পথে দেশে ফেরার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে শীর্ষ উইকেট শিকারি ছিলেন মোস্তাফিজ।

আইপিএলের পর এখন বিশ্বকাপেও নিজের বোলিং ঝলক দেখাচ্ছেন এই কাটার মাস্টার। বিশ্বকাপের প্রথম আজ শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ১৭ রান খরচ করে মোস্তাফিজ শিকার করেছেন ৩ উইকেট। মোস্তাফিজে মুগ্ধতার কথা জানিয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের জয় নিয়ে তামিম বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park