1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেভাবে সুপার এইটে খেলতে পারে টাইগাররা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের খেলা শেষের দিকে। এখন চলছে সুপার এইটে ওঠার লড়াই। এ ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। দুই ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। তিন ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে শান্ত-সাকিবরা মাঠের খেলায় ভালো পারফর্ম করতে না পারলেও সমীকরণ বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে। ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করেছেন শান্ত-হৃদয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে যান হৃদয়-মাহমুদউল্লাহরা।

এই হারের পরও সুপার এইটের দৌড়ে ভালোভাবেই টিকে আছেন টাইগাররা। আর বাকি রয়েছে দুটি ম্যাচ— নেদারল্যান্ডস ও নেপাল। এই দুই ম্যাচ জিতলে আর কোনো হিসাব থাকবে না শান্ত বাহিনীর। তারা সরাসরি চলে যাবেন সুপার এইটে।

বাকি দুই ম্যাচ জেতার সমীকরণে যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। যদি এই দুই ম্যাচের একটিতেও টাইগাররা জেতেন, তারপরও সুপার এইটের পথেই থাকবে বাংলাদেশ। তখন বিপক্ষ দলের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। আর যদি দুটি ম্যাচেই জিতে যায় বাংলাদেশ, সে ক্ষেত্রে সরাসরি চলে যাবে সুপার এইটে। আর যদি নেদারল্যান্ডস ও নেপাল দুদলের কাছেই হেরে যায়, তাহলে বিদায় নিতে হবে শান্ত বাহিনীকে।

গ্রুপ ‘ডি’-তে আছে —দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park