1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপাল

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৮০ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরেছে নেপাল। ব্যাটে-বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’

নেপালের ৮ বলে যখন ১৬ রান প্রয়োজন। এর আগে ৬ বলে ১ রান করতেই ৩ উইকেট হারিয়েছে নেপাল। জায়ান্ট স্ক্রিনের ওই দৃশ্যের পরের বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সোমপাল কামি। ৭ বলে তখন নেপালের প্রয়োজন ১০ রান। শেষ বলে ২ রান নিলে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৮ রান। কিন্তু শেষে চূড়ান্ত সমীকরণটা আর মেলাতে পারেনি নেপাল। ইতিহাস গড়া হলো না তাদের।

শেষ বলে ২ রান লাগলে ব্যাটে লাগাতে না পারলে ম্যাচ টাই করতে গিয়ে দুর্ভাগ্যবশত রানআউট হন স্ট্রাইক প্রান্তের ব্যাটার গুলশান ঝা। আর এতে ১ রানের হারে হতাশা চেপে বসে পুরো নেপাল দল ও সমর্থকদের চোখেমুখে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনেও সেই হতাশা ঝরল নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের কণ্ঠে।

তবে শেষ ম্যাচে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’

আগামী ১৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের জবাব দিতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park