1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আন্দোলনে অছাত্রদের প্রবেশে হতাহতের সংখ্যা বেড়েছে’

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮০ বার পঠিত

আন্দোলনে অছাত্ররা অংশ নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি এ তথ্য জানান তিনি।

সিএমপি উপ-পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে অছাত্রদের প্রবেশের পরই হতাহতের সংখ্যা বেড়েছে। আর দুর্বৃত্তরা আন্দোলনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিল। তাদেরকে চিহ্নিত করে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

এ দিকে জানা যায়, কয়েকদিন ধরে চলা সংঘর্ষে চট্টগ্রাম মেডিকেলে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কক্সবাজারের ওয়াসিম আকরাম, এম ই এস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী কুমিল্লার মো. ফারুক।

চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুলাই মারা যান বাসের শ্রমিক আবদুল মজিদ। তিনি বহদ্দারহাটে ১৮ জুলাই দগ্ধ হন। একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সাবাজারের মহেশখালীর তানভীর ও সন্দ্বীপের সাইমুন। এছাড়া ওই ঘটনায় গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

এ বিষয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর ঘটনার সময় মারা গেছেন ৫ জন। মোট ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে ২০৩ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park