1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সালাহউদ্দিন পদত্যাগ করবেন কিনা, যা বলছে বাফুফে

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। দেশে এখন সংস্কারের জোয়ার লেগেছে। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পদত্যাগ করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাত্র-জনতা নতুন নেতৃত্ব দেখতে চান। এমন সংস্কারের হাওয়া ক্রীড়াঙ্গনেও চান সংশ্লিষ্টরা।

যেমন সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনের পদত্যাগ চেয়েছেন ফুটবল সমর্থকরা। তারা এই দাবিতে বাফুফেতে বিক্ষোভও করেছেন।

যেহেতু ফিফার নিয়ম অনুযায়ী বাফুফেতে সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই, তাই ‘নির্বাচিত’ সভাপতি সালাহউদ্দিন নিজে পদত্যাগ না করলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই পদেই থাকবেন তিনি।

এমন পরিস্থিতিতে সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার বলার প্রয়োজন হলে, সে ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বলতো। এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ফুটবল নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park