বাংলাদেশের ক্রিকেট থেকে অবশেষে পাপন যুগের অবসান হলো। এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের- বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। ২০১২ ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় পদ থেকে সরে দাড়ালেন পাপন। বিসিবির জরুরী বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো পাপনের পদত্যাগের খবর।
তবে এখনও অপেক্ষা নতুন সভাপতির জন্য। গুঞ্জন রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। তবে সেটা এখনো নিশ্চিত না।
Leave a Reply