1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যেসব রেকর্ড গড়েছে বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হয়েছে আরও একটি নতুন অর্জন। পাকিস্তান সফরে ইতহাস গড়েছে টাইগাররা। এর আগে কখনোই সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয় না পাওয়া বাংলাদেশ এবার ম্যান ইন গ্রিনদের টেস্ট সিরিজ হারিয়েছে। শুধু তাই, জয়ের পথে স্বাগতিকদের ধবলধোলাইও করেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছে টাইগাররা। কখনো পেসারারা ব্যবধান গড়ে দিয়েছেন, কখনোবা স্পিনাররা, টপ অর্ডার ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে না পারলে সেটা করে দেখিয়েছেন মিডল অরড়ডার ব্যাটাররা, আবার কখনো টপ অর্ডার ব্যাটাররাই এগিয়ে দিয়েছেন দলকে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটের দারুণ এক জয়ের পর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এমন সিরিজ জয়ের পথে দারুণ কিছু রেকর্ডও গড়েছে টাইগাররা।

তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়-
টেস্টে বাংলাদেশ সব থেকে বেশি রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে টাইগারদের লক্ষ্য ছিল ২১৫। এরপর মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ১৮৫ রান তাড়া করে জয় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ।

ইংল্যান্ডের পর যে কীর্তি কেবল বাংলাদেশের
এর আগে টেস্ট ইতিহাসে কেবল একবারই হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেটিও দুই বছর আগে। ২০২২ সালে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সফরে ইংলিশদের কাছেও ম্যান ইন গ্রিনরা হেরেছিল ৩-০ ব্যবধানে। এরপর কেবল বাংলাদেশই পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছে।

২৬ বা এর চেয়ে কম রানে ৬ উইকেট হারিয়েই টেস্ট জেতা
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর লিটন দা সেবং মেহেদী মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এমন কীর্তি গড়া তৃতীয় দল বাংলাদেশ। এর আগে ১৮৮৭ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড, ১৯৯৯ সালে একই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতকে হারিয়েছিল পাকিস্তান।

সাতে সাত
টেস্টে বাংলাদেশ ২১৫ বা এর চেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে সাতবার। সাতবারই জয় পেয়েছে টাইগাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park