1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিয়মিত অনুশীলনের পরও ভারত সিরিজে কেন নেই শরিফুল?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পেছনে বড় ভূমিকা ছিল পেসার শরিফুল ইসলামের। দুই ইনিংসে ৩ উইকেট শিকার করেন এই বাঁ হাতি পেসার। তবে এরপর কুঁচকিতে চোট পাওয়ায় খেলতে পারেননি দ্বিতীয় টেস্টে। তার জায়গায় একাদশে সুযোগ পান তাসকিন আহমেদ। সেই চোট কাটিয়ে ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও শরিফুলকে রাখা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডে।

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে— কেন বাদ পড়লেন শরিফুল। ভারত সিরিজে শরিফুলকে বাদ দেওয়ার পেছনে কারণ হিসেবে জানা গেছে, অনুশীলনে ফিরলেও শরিফুলের চোট এখনও পুরোপুরি সারেনি। ৫-১০ ওভার বোলিং করলেই ব্যথা অনুভব করছেন তিনি। যার কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি দল। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

যদিও এর আগে শরিফুলের চোট নিয়ে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, তার যে ধরনের চোট, তাতে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা শরিফুলের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে টেস্টেও দেখা যাবে তাকে। তবে সেটি এখন হচ্ছে না। শরিফুলকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। পাকিস্তান সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের ওপরই ভারত সিরিজে ভরসা রাখা হচ্ছে।

শরিফুলের জায়গায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সেঞ্চুরি করা জাকের আলী অনিককে সুযোগ করে দিয়েছে নির্বাচকরা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। ফলে সব ঠিক থাকলে শরিফুল ফিরবেন টি-টোয়েন্টি স্কোয়াডে। যা শুরু হবে ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park