কানপুর টেস্টে বৃষ্টির কারণে প্রথম তিনদিনে মাঠ খেলা গড়িয়েছে মাত্র অল্পকিছু ওভার। বৃষ্টির বাঁধা পেড়িয়ে খেলা স্বাভাবিকভাবে মাঠে গড়িয়েছে টেস্টের চতুর্থ দিন থেকে। সেই কানপুর টেস্টেই প্রথম ইনিংস ২৩৩ রানে শেষ করার পর, বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শেষ করেছে মাত্র ১৪৬ রানে। যার ফলে এই টেস্টে বাংলাদেশের জন্য এখন অপেক্ষা করছে শুধুই পরাজয়।
এর আগে চতুর্থ দিনে ভারত রেকর্ড ঝড়ো ইনিংসে মাত্র ৩৪ ওভার ৪ বল ব্যাটিং করে ৯ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। জবাবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৭ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ভারতকে মাত্র ৯৫ রানের টার্গেট দিতে পেরেছে।
৫ম দিনের খেলার এখনো অনেক সময় বাকি থাকায় এই টেস্টে এখন বাংলাদেশের জন্য পরাজয় কেবলই সময়ের ব্যাপার।
Leave a Reply