1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

নোয়াখালীতে পালিত হয়েছে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

নোয়াখালীতে কেক কাটা আর শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে শেষ হয়েছে দেশ রূপান্তরের পাঁচ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

রবিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন,পৌর আওয়ামীলীগ সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, দেশ রূপান্তর খুবই কম সময়ের মধ্যে জনপ্রিয় পত্রিকায় রূপান্তর হয়েছে। পত্রিকাটি তাদের যে স্লোগান দিয়েছিলো ‘দায়িত্বশীলদের দৈনিক’ ঠিক তেমনি করেই প্রকাশনার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতায় সত্য ও সুন্দরের প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছেন বলে সকলে মন্তব্য করেন।

নোয়াখালী জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী,দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল,দৈনিক দিশারীর সম্পাদক আকাশ মো. জসীম,নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ,দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক জাহাঙ্গীর আলম,দেশ টিভির প্রতিনিধি রিফাত মীর্জা, এশিয়ান টিভির প্রতিনিধি মাহেবুর আলম, জাতীয় সাপ্তাহিক বাংলার বর্ণমালা জেলা প্রতিনিধি মোঃ এনায়েত হোসেন প্রমূখ।

বক্তাগণ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছায় প্রয়াত সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথে দেশ রূপান্তরের এগিয়ে চলায় শুভকামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park