1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

খণ্ড খণ্ড আকারে জাদুঘরে যাচ্ছে কাঙাল হরিনাথের প্রেস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০২ বার পঠিত

চুক্তিনামার তিনদিন পর গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসটি কয়েকটি খণ্ডে বিভক্ত করে তার বাস্তুভিটা থেকে কুষ্টিয়ার কুমারখালী কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এগুলো জাদুঘরে নেওয়া হয়। তবে এখনো জাদুঘরে স্থাপন করা হয়নি।

মঙ্গলবার সকালে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়ায় তার বাস্তুভিটা থেকে প্রেস হস্তান্তরের কাজ শুরু করেন জাতীয় জাদুঘরের কর্মকর্তারা। এ কাজে সহযোগিতা করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় জাদুঘরের কিপার ও সংরক্ষণ রসায়নবিদ আকছারুজ্জামানরী, প্রদর্শন কর্মকর্তা নাসির উদ্দিন, কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্মকর্তা ওবায়দুল্লাহ, কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী অনুপ কুমার সাহা প্রমুখ।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে সকাল থেকেই ছাপাখানাটি স্থানান্তরের কাজ শুরু করা হয়। কয়েকটি খণ্ডে বিভিক্ত করে সন্ধ্যায় সেগুলো জাদুঘরে নিয়ে আসা হয়েছে। তবে জাদুঘরে এখনও স্থাপন করা হয়নি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য এখনই কাউকে স্থানান্তরের বিষয়টি জানাননি তিনি।

প্রসঙ্গত, শনিবার ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের নবনির্মিত বোর্ড সভাকক্ষে প্রেসটি হস্তান্তরে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

২০ লাখ টাকার চেক ও দুইজনের চাকরির বিনিময়ে ছাপাখানাটি হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী শ্রীমতি গীতা মজুমদার ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park