1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সোয়া ঘণ্টা বৈঠকের পর যা জানালো বিএনপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩১৪ বার পঠিত

 

দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নেই বলেই বিদেশিরা সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বৈঠক করে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের কাছে উপরোক্ত মন্তব্য করেন আমির খসরু।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও ছিলেন এই বৈঠকে।

প্রায় সোয়া ঘন্টার বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে আলোচনা হয় বলে জানান আমির খসরু।

আমির খসরু বলেন, গণতন্ত্রকামী প্রতিটি দেশ বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। কিন্তু সরকার সেদিকে মনোযোগ না দিয়ে, এখনো ভোট চুরির প্রকল্প অব্যাহত রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park