1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রৌপ্য জেতার পর এশিয়ান স্কুল দাবায় এবার স্বর্ণ জিতলেন খুশবু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

উজবেকিস্তানের তাসখন্দে চলছে এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডার্ড দাবা। গত শুক্রবার র‌্যাপিড দাবায় রৌপ্যপদক জেতা খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবু এবার জিতেছেন স্বর্ণপদক। বালিকা অনূর্ধ্ব-১১ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার খুশবু স্বর্ণপদক জিতেছেন। এবারের আসরে খুশবুর এটা দ্বিতীয় পদক।

তাসখন্দে স্ট্যান্ডার্ড দাবার নবম রাউন্ড অনুষ্ঠিত হয় স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের এবিলেকিযি বিবিসারার সঙ্গে সমান পয়েন্ট পায় খুশবু। পরে টাইব্রেকিং পদ্ধতিতে সোনা জেতে সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ৩টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছিল খুশবু।

এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১১ (বালিকা) বিভাগে ১০টি দেশের ২২ খেলোয়াড় অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই টুর্নামেন্টে বয়সভিত্তিক ৭টি ক্যাটাগরিতে এশিয়ার ১৭টি দেশের ৩২৪ জন দাবাড়ু অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park