1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে তৃণমূল থেকে ডাক পেলেন যারা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

 

নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ। এই কার্যক্রমের অংশ হিসাবে ৩০ জুলাই দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে দলটির উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দলীয় সব সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদেরও এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দলটির জেলা ও মহানগর শাখাগুলোতে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। জেলা বা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা বা মহানগর শাখার অধীন নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে ২৬ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

একই সঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park