1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

 

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও অপারেশনে মার্কিন ক্লাস্টার বোমা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে। এর আগে, মানবিক সংকট নিয়ে উদ্বেগকে তোয়াক্কা না করে ইউক্রেনে ভয়ংকর মারণাস্ত্রটি বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

এই অস্ত্রের মোতায়েন নিয়ে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ দেখা দেয়। ২০০৮ সালে এই বোমা নিষিদ্ধ করে জাতিসংঘের ক্লাস্টার মিউনিসনের আওতায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউক্রেনসহ কমপক্ষে ১২০টি দেশ বিশেষ চুক্তিতে সই করে। খবর সিএনএন।

ক্লাস্টার বোমাসহ নতুন অস্ত্র প্যাকেজের ঘোষণা ৭ জুলাই দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টদের উদ্বৃতি করে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে ওই অস্ত্র ইউক্রেনে পাঠানোর সুপারিশ করা হয়। ক্লাস্টার বোমা একটি বিস্তৃত অঞ্চলজুড়ে বিপুল পরিমাণে ছোট ছোট বোমা ফেলে দেয়। যা যুদ্ধের সময় ও তার অনেক পরে বেসামরিক নাগরিকদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। কারণ কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park