1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির তারুণ্যের সমাবেশ দুপুরে, ব্যাপক শোডাউনের প্রস্তুতি

  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

 

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই তারুণ্যে সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো।

শনিবার (২২ জুলাই) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নির্ধারিত স্থানে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।

এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থল পরিদর্শন করেছেন।

সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এবং নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে জুন মাসের প্রথমদিকে বিএনপি ‘তারুণ্য সমাবেশে’র ঘোষণা দেয়। দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে এ সমাবেশ করার সিদ্ধান্ত হয় দলটির নীতি নির্ধারণী ফোরামে। ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম (১৪ জুন), বগুড়া (১৯ জুন), বরিশাল (২৪ জুন), সিলেট (৯ জুলাই) ও খুলনায় (১৭ জুলাই) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ জুলাই) ঢাকায় সবশেষ সমাবেশ করছে। সমাবেশ সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছে দলটির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park