ভারতে ট্রেনেই কন্যা সন্তান জন্ম দিলেন সাতক্ষীরার গৃহবধূ মঞ্জিলা
ভারতের উলুবেড়িয়া-মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার পথে ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাতক্ষীরার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ জুলাই) সকালে দক্ষিণ পূর্ব রেলের মেচেদা স্টেশনে।
যদিও পরে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় মা ও সদ্যোজাতকে বাগনানের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর মা ও শিশু সুস্থ আছে।
জানা গেছে, শনিবার ডাউন মুম্বাই মেইল ট্রেনে হাওড়ার উদ্দেশ্যে আসছিলেন রেজাউল করিম ও মঞ্জিলা খাতুন। যাত্রীরা জানান, সকাল ৯ টা ৩০ নাগাদ ট্রেনটি মেচেদা সেশানে ঢোকার মুখে মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। তিনি ট্রেনের মধ্যে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কন্যা সন্তানের জন্ম দেন।
রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও যাত্রীদের সহায়তায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশের এই দম্পতিকে
রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও যাত্রীদের সহায়তায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশের এই দম্পতিকে
এদিকে ট্রেনের মধ্যে সদ্যোজাত ও ভূমিষ্ঠ হওয়ার পরেই সহযাত্রীরা টিকিট পরিদর্শককে বিষয়টি জানান। এরপরেই রেল কর্তৃপক্ষের উদ্যোগে তৎপরতা শুরু হয়। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাগনান স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়। এগিয়ে আসেন রেল পুলিশ জিআরপি ও রেলকর্মীরা। দক্ষিণ পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এর পক্ষ থেকে স্টেশন সংলগ্ন এলাকার একটি নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করে সবকিছু প্রস্তুত রাখা হয়।
বাগনান স্টেশনের বাইরে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। পরে মুম্বাই মেইল ট্রেনকে বাগনান স্টেশনে দাঁড় করানো হলে মা ও সদ্যজাতকের দ্রুত নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের চিকিৎসা করার পর তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
নার্সিংহোম কর্তৃপক্ষ সূত্রে খবর সদ্যোজাত প্রিম্যাচিউর। আমরা এখানে দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিই। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় দলুই জানান এই ধরনের কাজ করতে পেরে আমাদের ভালো লাগছে।
Leave a Reply