1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘৭০% মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে’

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৩ বার পঠিত

বসুরহাট পৌরসভায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীরর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল স্বীকার করে কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।

রবিবার (২৩ জুলাই) সকালে নিজ জন্মস্থান কোম্পানিগঞ্জের বসুর হাটে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় বসুরহাট পৌরসভার নবনির্মিত বাস টার্মিনাল উদ্বোধন করেন তিনি।

পরে কোম্পানিগঞ্জ পৌরসভা মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২০০৮ এ বলেছিল, আওয়ামী লীগ ৩০ সীটও পাবে না। পরে দেখা গেল বিএনপি-ই ৩০টা আসন পেয়েছে। এখন তারা বিদেশীদের কাছে নালিশ করে নির্বাচন বানচাল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মাসেতু, মেট্রোরেল এবং কর্নফুলী টানেল দেখে বিএনপি নেতাদের অন্তত জ্বালা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন কাদের। জানান, আগামী ২০দিনের মধ্যে আরো ১’শ সেতু উদ্বোধন হবে।

এর আগে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এবং ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজার হাজারী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে হবে বলে জানান তারা। বিএনপির নৈরাজ্য মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park