1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার কৃষ্ণসাগর নিয়ে যে হুশিয়ারি দিল যুক্তরাজ্য

  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯৬ বার পঠিত

শর্তপূরণ না হওয়ায় কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরগুলোতে হামলা জোরদার করেছে রুশ সামরিক বাহিনী। এই পরিস্থিতিতে রাশিয়া কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা শুরু করতে পারে বলে হুশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড এ কথা বলেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় সব কৃষিপণ্য, রেল ও সড়কের মাধ্যমে রপ্তানি করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর থেকে বিশ্বব্যাপী গমের দাম ১৫ শতাংশ বেড়ে গেছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে- রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের শস্য অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আরও প্রসারিত করতে পারে এবং কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজের বিরুদ্ধেও হামলা চালাতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন বলে উডওয়ার্ড সাংবাদিকদের বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনীয় বন্দরগুলোতে যাওয়ার পথে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করে রেখেছে’ বলেও ব্রিটেনের কাছে তথ্য রয়েছে।

উডওয়ার্ড বলেন, কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার ন্যায্যতা প্রমাণ করা এবং এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করতে রাশিয়ার সমন্বিত প্রচেষ্টার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মূল্যায়ন রয়েছে; ব্রিটেন তার সঙ্গে একমত।

মূলত নিজেদের শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এর পর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়। যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়ই বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park