1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বায়তুল মোকাররমে তৈরি হচ্ছে আওয়ামী লীগের মঞ্চ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পঠিত

রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এজন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তৈরি করা হচ্ছে মঞ্চ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনারের অনুমতির পর মঞ্চ তৈরির কাজ শুরু করেন তারা। শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশ শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের পশ্চিম ও দক্ষিণমুখী করে তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চটির দৈর্ঘ্য হবে ৬৪ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চ তৈরি ও মঞ্চের পিছনে সাজসজ্জার জন্য ৩০-৩৫ জন শ্রমিক কাজ করছেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তিতে আছে। উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ সবাই ঐক্যবদ্ধ। আমি মনে করি, শুক্রবার এখানে লক্ষ লক্ষ যুব-ছাত্রদের মহাসমাবেশ ঘটবে।

তিন সংগঠনের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এ ছাড়া দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park